Script to Screen | KKBAU Short Film Competition 2026
খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের KKBAU Cultural Club আয়োজন করছে “Script to Screen – KKBAU Short Film Competition 2026”।
শিক্ষার্থীদের সৃজনশীলতা, গল্প বলার দক্ষতা এবং চলচ্চিত্র নির্মাণের প্রতিভা বিকাশের লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন। বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিভাগের আগ্রহী শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করতে পারবেন।
প্রতিযোগিতার বিস্তারিত
প্রতিযোগিতার ধরন
Short Theme Film
চলচ্চিত্রের দৈর্ঘ্য
সর্বোচ্চ ৫ মিনিট
স্ক্রিপ্ট জমার শেষ তারিখ
১০ ডিসেম্বর ২০২৬
টিম গঠন
অংশগ্রহণকারীরা নিজেদের পছন্দ ও পরিকল্পনা অনুযায়ী টিম গঠন করতে পারবেন। যেকোনো বিভাগের শিক্ষার্থীরা একসঙ্গে টিম গঠন করতে পারবেন।
বিষয়বস্তু
উন্মুক্ত বিষয়। তবে চলচ্চিত্রের বিষয়বস্তু অবশ্যই শালীন ও রুচিশীল হতে হবে।
নির্বাচন প্রক্রিয়া
স্ক্রিপ্ট জমাপ্রথমে নির্ধারিত Google Form-এর মাধ্যমে চলচ্চিত্রের স্ক্রিপ্ট জমা দিতে হবে।
স্ক্রিপ্ট বাছাইজমা দেওয়া স্ক্রিপ্টগুলোর মধ্য থেকে স্ক্রিপ্ট বাছাই করা হবে।
ভিডিও নির্মাণবাছাইকৃত স্ক্রিপ্টের ভিত্তিতে পরবর্তী সময়ে ভিডিও নির্মাণের অনুমোদন দেওয়া হবে।
পুরস্কারের বিভাগ
Best Director
Best Actor
Best Story
অংশগ্রহণের নিয়মাবলি
আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত Google Form-এর মাধ্যমে প্রয়োজনীয় তথ্য পূরণ করে চলচ্চিত্রের স্ক্রিপ্ট জমা দিতে হবে।